মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও পুনর্বাসন উপকরণ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন

পটুয়াখালী: দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং আয়হীন পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে পটুয়াখালী সদর উপজেলার ৪০ জন দরিদ্র শিক্ষার্থীদের কে নগদ ৪ হাজার টাকা ও শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি, চারটি পরিবারকে  সেলাই মেশিন,৩ল তিনটি পরিবারকে ৪ টা গরু, তিনটি পরিবারে কে চারটি করে ছাগল ও ১ জন কে দোকানের মালামাল প্রদানসহ মোট ১২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল রহমানের সভাপতিত্বে এসব উপকরণ ও শিক্ষা বৃত্তি উপকার ভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
ইউএনও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কাজ করে যাচ্ছে। এসময় ইউএনও উপকার ভোগীদের প্রাপ্ত বৃত্তি বা উপকরণ যথাযথ কাজে ব্যয় করার জন্য অনুরোধ করেন।
এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। এছাড়াও পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষে সম্বল প্রজেক্টের আওতায় গবাদিপশু ও সেলাই মেশিনসহ ব্যবসায়ীক উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলামসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর