শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

পরিবেশ উপদেষ্টার নির্দেশে কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪১ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
জাতীয় উদ্ভিদ উদ্যানে ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ মূল্য ছিলো ১০০ টাকা। এটি কমিয়ে ৩০ টাকা করা হয়েছে । ১২ বছরের নিচে জনপ্রতি প্রবেশ মূল্য ছিলো ৫০ টাকা। বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১৫ টাকা এবং ০-৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১শ’ জন পর্যন্ত শিক্ষার্থীর জন্য দলগত মূল্য ১ হাজার টাকা এবং ১০১-২০০ জনের দল হলে প্রবেশ মূল্য ১ হাজার ৫শ’ টাকা। বিদেশী পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫শ’ টাকা বা সমপরিমাণ ডলার।
এছাড়া, উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য একজনের  বার্ষিক প্রবেশ কার্ডের মূল্য  ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীগণ বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২শ’ টাকা দিয়ে নতুন কার্ড নিতে হবে। জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এরআগে ২১ এপ্রিল ২০২৪ তারিখে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হলে জনসাধারণ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর