রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

পরিবেশ বাসযোগ্য রাখতে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৪:৩২ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ বাসযোগ্য রাখতে আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থীরা বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মন্ত্রী বলেন, আমরা সকলে মিলে গাছ লাগালে দেশ আবারও সুজলা, সুফলা, শস্য শ্যামলা হয়ে উঠবে।

সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মানের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে, এজন্য নারীদের শিক্ষিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। আমরা নারীদের শতভাগ শিক্ষিত করতে পারলে একটি শিক্ষিত জাতি পাবো। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নাই।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো শামসুল আরেফিন খান, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

মন্ত্রী পরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর