বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

প্রগতিশীল লেখক পান্নাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাকবিশিস এর নিন্দা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:০৫ অপরাহ্ন

প্রগতিশীল লেখক ও শিক্ষক নেতা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)- এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্নাকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেফতার ও বিচার দাবি করেছে বাকবিশিস। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

রবিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার অধ্যাপক জান্নাত আরা খান পান্না স্বাধীনতার সপক্ষের শক্তি। তাঁকে প্রাননাশের হুমকি দিয়ে স্বাধীনতার বিরুদ্ধের অপশক্তি মূলত এদেশের প্রগতিশীল শক্তিকে প্রতিহত করতে চায়।

নেতৃবৃন্দ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অধ্যাপক জান্নাত আরা খান পান্নাকে হত্যার হুমকিদাতারা এদেশের অগ্রযাত্রা মেনে নিতে পারছে না। তারা জঙ্গিবাদের উত্থানের মধ্যদিয়ে দেশের গণতান্ত্রিক শক্তিকে নস্যাৎ করতে চায়। বাকবিশিস নেতারা মৌলবাদী অপশক্তির হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর