সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : সুজিত রায় নন্দী

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ন

‘প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার’ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছেন।’

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর রমনা স্কাটন সুইড বাংলাদেশ মিলানায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অটিস্টিক প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আজ দেশে প্রতিবন্ধীদের সুরক্ষিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন।’

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ফারহানা ইসলাম রিমা।

সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহ্বুবুল মুনিররের সভাপতিত্বে সার্বিক আয়োজনে ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের অটিজম বিষয়ক সম্পাদক (স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট) তাপসী রানী কর্মকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর