বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর এপিএস হলেন অ্যাড. সাজী

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৩:০৪ পূর্বাহ্ন
অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম (সাজী)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম (সাজী)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের তারাগন পীর বাড়ির সন্তান।

গত ২৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রী যতদিন উক্ত পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন এ নিয়োগ আদেশ ততদিন কার্যকর থাকবে।

এদিকে, আখাউড়ার সন্তান এড. সাজি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এপিএস হওয়ায় আনন্দিত তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।  অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিষয়টি শেয়ার করে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।

জানা যায়, সৈয়দ আমিনুল ইসলাম  বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনোসাইড স্টাডিজ-এ পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে তিনি আইন পেশায় নিযুক্ত হন। ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি)।

ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের  রাজনীতিতে যুক্ত থাকা সৈয়দ আমিনুল ইসলাম সাজী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সহাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ আমিনুল ইসলাম বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি আখাউড়া উপজেলা ছাত্রলীগের (ফারুক-রফিক) কমিটির সম্পাদক ছিলেন।

এ বিষয়ে আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বির বলেন, সৈয়দ আমিনুল ইসলাম সাজী প্রতিমন্ত্রীর এপিএস হওয়ায় আখাউড়াবাসী হিসেবে আমি আনন্দিত। সে অত্যন্ত মেধাবী ও সৎজন মানুষ। আশা করি তিনি এই দায়িত্ব মেধা প্রজ্ঞা দিয়ে সঠিকভাবে পালন করতে পারবেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বলেন, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা সাজীর  সফলতায় আনন্দিত এবং গর্বিত৷  সাজী ভাইয়ের এই অর্জন ছাত্রলীগের অর্জন ও সফলতা।

জানতে চাইলে এড. সাজী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও প্রবাসীদের কল্যাণে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে প্রতিমন্ত্রী মহোদয়ের কাজকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবো। আমাকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এপিএস নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর