মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

বসন্ত ও ভালোবাসা দিবস রাঙাতে জমজমাট ফুলের বাজার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি মাসের তিন উৎসবকে সামনে রেখে কুমিল্লার ফুলবাজার জমে উঠেছে। সারাবছর কমবেশি ফুল বেচাকেনা হলেও মূলত বসন্ত বরণ উৎসব, ভ্যালেন্টাইন ডে আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখেই জমজমাট হয়ে ওঠে এ ফুলের বাজার।

বুধবার সকাল ৯টা থেকেই হিড়িক পড়ে ফুল দোকানে বেচাকেনার।

ফুল ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, আজ একই দিন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্নস্থান থেকে তরুণ-তরুণীরা ফুল কিনতে ফুলের দোকানে ছুটে আসেন। থোকায় থোকায় ফুল বিক্রি হচ্ছে।

তিনি বললেন এবার তুলনামূলকভাবে বেশি ফুল বেচাকেনা হচ্ছে। দোকানীরাও দাম ভালো পাচ্ছেন।

ফুলচাষি আবু বকর জানান, গতবারের তুলনায় এবার ফুল বেশি দামে বিক্রি হচ্ছে। ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল কুমিল্লার দোকানগুলোতে শোভা পাচ্ছে। পর্যাপ্ত ফুল ওঠায় জমে ওঠে  ফুলের বাজার।

বরুড়া গ্রামের ফুলচাষি আলমগীর জানান, তার প্রতি পিস গোলাপ ১০/১২ টাকা বিক্রি হয়েছে। লং স্টিক চায়না গোলাপ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা প্রতিটি। ফুলের ব্যাপক চাহিদার কারণে শহরের বিভিন্ন স্পটে ফেরি করে ফুল বিক্রি করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর