সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ চান, জেনে নিন শর্তগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

বহুমাত্রিক প্রতিভা কাজী শাহেদ আহমদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার পথিকৃত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, ইউল্যাব ও জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে এই কর্মবীরের শেষ নিশ্বাস ত্যাগ সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্প্রচারমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’-এর প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃত। দেশে প্রথম অর্গানিক চা বাগান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করে এবং ১৯৭৫ সাল থেকে এ যাবৎ আবাহনী ক্লাব পরিচালনা করে তিনি দেশের শিক্ষা, শিল্প, ক্রীড়ায় যে অবদান রেখেছেন, তা তাকে স্মরণীয় করে রাখবে।

১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণকারী প্রকৌশলী কাজী শাহেদ আহমেদ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০১৩ সালে ৭৩ বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ এবং এরপর ‘পাশা’, ‘দাঁতে কাটা পেনসিল’, ‘অপেক্ষা’ উপন্যাসত্রয় ও আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ রচনা করেন তিনি। ‘ভৈরব’ ইংরেজিতে অনূদিত হয়েছে।

কাজী শাহেদ আহমদের তিন ছেলে কাজী নাবিল আহমেদ, কাজী ইনাম আহমেদ ও কাজী আনিস আহমেদ পিতার মতোই ক্রীড়া সংগঠক, সমাজ গবেষক ও শিক্ষা-সংস্কৃতি অনুরাগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর