বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দিলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য ১৮৫ রানের টার্গেট পেয়েছে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার দুর্দান্ত বোলিং নৈপুন্যে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। হাসান ৫ ও রানা ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ ও বাংলাদেশ ২৬২ রান করেছিলো।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে তৃতীয় দিন ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৯ রান তুলেছিলো পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ২১ রানে এগিয়ে ছিলো স্বাগতিকরা।
আজ চতুর্থ দিন বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার তাসকিন আহমেদ। ওপেনার সাইম আইয়ুবকে ২০ রানে শিকার করেন তাসকিন।
এরপর মিডল অর্ডারে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন রানা। অধিনায়ক শান মাসুদকে ২৮, বাবর আজমকে ১১ ও সৌদ শাকিলকে ২ রানে আউট করেন রানা।
৮১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ৫৫ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। ব্যক্তিগত ৪৩ রানে রিজওয়ানকে শিকার করে জুটি ভাঙ্গেন হাসান। ১৩৬ রানে সপ্তম ব্যাটার হিসেবে রিজওয়ান ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন সালমান। তবে বাকী ৩ উইকেটে পাকিস্তানকে ৩৬ রানের বেশি তুলতে দেননি হাসান ও রানা। ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন সালমান।
বাংলাদেশের হাসান ৪৩ রানে ৫টি ও রানা ৪৪ রানে ৪টি উইকেট নেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথমবারের মত ৫ উইকেট নিয়েছেন হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর