শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়া এখনো অনিবার্য আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে : প্রেস সচিব ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : ডা. শফিকুর রহমান নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার সমবেদনা জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের চিঠি দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল তারেক রহমান দেশে আসতে আইনগত বাধা আছে বলে জানা নেই : ড. আসিফ নজরুল রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, ‘চমক আছে’ বললেন নেতারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দেশের আদালতে প্রথমবারের মতো ব্রিটিশ এমপির সাজা বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, জানুন কারণ খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিতে প্রাণ গেল ১ জনের, আহত ৩

বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়।

তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি, সেটির সঙ্গে কখনো জামায়াত একমত হয়েছে আবার কখনো তারা অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আবার বিএনপির সঙ্গেও হয়েছে। সেই জায়গায় যখন জামায়াত আমাদের সংস্কারগুলো ও মৌলিক প্রস্তাবনাগুলোকে এগিয়ে নিয়ে গেছে, তখন মনে হয়েছে জামায়াতের সঙ্গে আমাদের হৃদ্যতা রয়েছে, একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। মূলত সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। এই সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবেন, এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।

শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদের পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের একটা যাত্রা শুরু করতে পারব। এই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি’র ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্ত্বপূর্ণ।

পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারি মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও  বরিশাল জেলার প্রধান সমন্বয়কারি আবু সাঈদ মুসা ।

নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বার বার বলে আসছি নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মাইক দেখে মনে হয় -মাইক মার্কা দিবে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে সূর্য মার্কা।

এখন কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি তা কিন্তু স্পষ্ট করা হয়নি । আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট  করেনি।

তিনি আরও বলেন, গতকাল দেখলাম যে শাপলা কলি কে অন্তর্ভুক্ত করেছে। এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করেছে সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারেনা। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করেনা আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা আমাদেরকে দিতে হবে এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর