বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

বিএনপি ক্ষমতায় থেকে হাওয়া ভবনের মাধ্যমে কমিশন খেয়েছে : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিএনপি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি, তারা  হাওয়া ভবনের মাধ্যমে শুধু কমিশন খেতেন। কেউ যদি কমিশন দিতে অস্বীকৃতি বা অপরাগতা জানাতেন তাহলে তাদের কোনো কাজ হতো না। তাদের মূল লক্ষ্য ছিল কমিশন বাণিজ্য করা।
মঙ্গলবার (৭ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সময়ে অর্থের বিনিময়ে মন্ত্রী বানানো হতো। এমনকি বিএনপির মন্ত্রীদের হাওয়া ভবনে ঠিক মতো কমিশন না দিলে তাদের দফতর ঠিক থাকতো না। পরিবর্তন হয়ে যেত। আর একাজ গুলো করেছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এই তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলনের নামে সারাদেশে জ্বালাও পোড়াও শুরু করেছে। এ আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই। তারা আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে। বিএনপির মতো দল যদি ক্ষমতায় আসে তাহলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তারা অতীতের মতো আবারও কমিশন বাণিজ্য করবে। তারা বিদ্যুতে ক্ষেত্রে তারা লুটপাট করেছে। প্রত্যাকটা ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যাদের পছন্দ করেন তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। ক্ষমতায় আসতে হলে ভালো কাজ করে মানুষের মন জয় করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। একারণে বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করার অপেক্ষায় আছেন।
কেরানীগঞ্জের ১৭ টি খালের উন্নয়ন কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের মৃত প্রায় শুভাঢ্যা খাল বিএনপির আমলে দখল করে মার্কেট করে বিক্রি করে দেওয়া হয়েছিল। এ খাল উদ্ধারে একনেকে অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। কাজ শুরু হতে যাচ্ছে। এরকম ১৭ খাল উদ্ধারে কাজ চলছে। এছাড়া প্রত্যাকটি খাল, রাস্তা, স্কুল-কলেজের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার জন্য কেরানীগঞ্জবাসী আওয়ামী লীগের পক্ষে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, শুভাঢ্যা ইউনিয়নের সভাপতি বাশের উল্লাহ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর