বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, জানুন কারণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গঠনপ্রক্রিয়া এবং বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’ বলে আখ্যায়িত করেছেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে তাঁকে আগামী ৮ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টকশোতে ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন এই বিএনপি নেতা।

রবিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এসময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি বেসরকারি চ্যানেলের ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ফজলুর রহমান আদালত অবমাননাকর মন্তব্য করেছিলেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, টকশোতে ফজলুর রহমান বলেছিলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ‌‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না।

উল্লেখ্য, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল। তবে পদ স্থগিত থাকা সত্ত্বেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে তাঁকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর