বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

ভয় করেছি জয়

জান্নাত আরা খান পান্না
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন

ভয় করেছি জয়

আমি চলি আমার মত
পথে খানা খন্দ যত
সব মাড়িয়ে, সব পেরিয়ে
আঁকা বাঁকা পথে চলি
সোজা সাপটা কথা বলি
নেই জড়তা, নেই ভণিতা,
বলি, লিখি মনের কথা
যাহা সত্য, যাহা কথ্য,
পষ্ট ভাষায় ধরি তত্ত্ব।
দেশের কথা, দশের কথা
৭১ ‘ রের স্বাধীনতা,
বঙ্গবন্ধু জাতির পিতা
শুনতে তোমার লাগে ব্যথা?
গাত্র দাহের কারণ তোমার হয়?
৭১ এর ঘাতক তুমি?
তাই তো বুঝি দেখাও
আমায় জুজুবুড়ির ভয়।
জাননা বুঝি রক্তে কেনা
বাংলাদেশে ভয় করেছি জয়।
একবারই মরে বাঙালি
বার বার নয়।

লেখক : কবি ও সাহিত্যিক
অধ্যাপক জান্নাত আরা খান পান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর