শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ঝিনাইদাহ থেকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে পলায়নসঙ্গী হিসেবে আরও ৪ জনকে আটক করে ঝিনাইদাহ থানা পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের মধ্যে প্রাইভেটকার চালক বাদে ৪ জনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ তাদের সম্পর্কে যাচাই বাছাই শেষে আটকের বিষয়টি নিশ্চিত করে।
আটককৃতরা হলেন, সুপ্রিম কোর্টের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী (৫৪), গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সহসভাপতি রিয়াজ মাহমুদ আয়নাল (৫৩), তার চাচা শশুর গাজীপুর জয়দেবপুরের মুদি দোকানদার সানোয়ার হোসেন (৫৪), মানিকগঞ্জ জেলা যুব লীগের সদস্য, মাদকদ্র নিরাময় কেন্দ্রের প্রষ্ঠিাতা সৌমিত্র সরকার ওরফে মনা (৪৬) ও প্রাইভেট চালক ধামরাইয়ের রুবেল দেওয়ান (৩৮)।
আটককৃতদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর নামে ঢাকা আদাবর থানায় একটি হত্যা মামলাসহ দু’টি মামলা হয়েছে বলে জানা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোষ্ট বসায়। একটি প্রাইভেট কার দেখে তাদের সন্দেহ হলে চেক করে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনাল, সরোয়ার হোসেন, মানিকগঞ্জের সৌমিত্র সরকার ও প্রাইভেট চালক ধামরাইয়ের রুবলে দেওয়ানসহ ৫ জনকে আটক করেন।
জানা গেছে, আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্যেশ্যে একটি ভাড়াকরা প্রাইভেটকারযোগে ঢাকা থেকে রওনা দেন। তারা সীমান্তের ‘ধুড়’ পাচার চক্রের সদস্য জনৈক আকরাম হোসেনের সাথে যোগাযোগ করেন। আকরাম হোসেনের সাথে তাদের ভারতে পৌঁছে দেওয়ার চুক্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর