বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

ভোলা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ছাত্রনেতা তানিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ন

চরফ্যাশন ও মনপুরা উপজেলা ভোলা-৪ সংসদীয় আসন-১১৮ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা আবু শাকের মোহাম্মদ তানিন খান। মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘চরফ্যাশন ও মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে জাবাবদিহি ও কর্মকাণ্ডের দায়বদ্ধতার শপথ নিয়ে মনোনয়ন পত্র জমাদান করেছি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দান করিলে – দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নৌকার বিজয় সুনিশ্চিত করবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমার মেধা, সততা, কর্মকান্ড, দায়িত্বে সর্বদাই কাজে লাগানোর সুযোগ পাবো। আওয়ামী লীগের তৃনমূল পর্যায়ের সকল নেতাকর্মী এবং প্রবীন ত্যাগী নেতাদের মূল্যায়ন সুনিশ্চিত করবো ’

তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের এবং রক্তমাংসে একজন আওয়ামী পরিবারের সন্তান। দলের দুঃসময়ে আন্দোলন, সংগ্রামে ঢাকার রাজপথ আমার শরীরে তাজা রক্ত মিশ্রিত আছে। দলের সাথে আমার রক্তের সম্পর্ক। মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আমাকে বিবেচনা করে মনোনয়ন দিলে আমি নৌকার বিজয় সুনিশ্চিত করবো।’

উল্লেখ্য, আবু শাকের মোহাম্মদ তানিন, এলএলবি (অনার্স) তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ- সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।

জানা যায়, আবু শাকের তানিনের বাবা আব্দুস সালাম খান একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘ (১৯৯৫-২০০৭) ১২ বছর দলের দুঃসময়ে চরফ্যাশন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বড় চাচা বীর মুক্তিযোদ্ধা ডা. রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক এবং চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর