মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, দেশের মানুষের ভালোবাসা ও দোয়া মির্জা আব্বাসকে দ্রুত সুস্থ হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। চিকিৎসকদের ধারণার চেয়েও দ্রুত তিনি সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুরের চিকিৎসকরাও তার সুস্থতাকে বিস্ময়কর হিসেবে দেখছেন।
তিনি বলেন, ‘গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন এই নেতা শারীরিক অবস্থার উন্নতির পর থেকেই দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন।’
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। চিকিৎসকদের বরাত দিয়ে আফরোজা আব্বাস বলেন, ‘সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে এখনো তার ফিজিওথেরাপি চলছে। নিউরো-সংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও বর্তমানে সেটি নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।’
শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকেল ৬টার দিকে কুয়ালালামপুরের ওই হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় আফরোজা আব্বাস সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, অসুস্থ অবস্থায়ও জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস জানতে চাইতেন- তার ফ্লাইট কবে। দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বারবার ঢাকায় যাওয়ার কথা বলতেন। তখন তাকে বলা হতো, পুরোপুরি হাঁটতে পারলেই দেশে ফেরা সম্ভব হবে।
তিনি বলেন, ‘শুরুতে মির্জা আব্বাস কথা বললেও তা বোঝা যেত না, কণ্ঠে শব্দ ছিল না। এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। দীর্ঘদিন রাইস টিউবের মাধ্যমে খাবার নিতে হলেও ১৫ দিন আগে সেটি খুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ দলীয় নেতাকর্মী ও প্রবাসী সাংবাদিকরা। এ সময় মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর