মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
প্রতীকী ছবি

সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার নিবন্ধন কার্যক্রম আজ বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ‘ফুয়েল পাস’ অ্যাপে রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া এই অ্যাপ পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারণ করা হয়।

পরবর্তীতে ২১ এপ্রিল থেকে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত এবং দীর্ঘ সারি কমানোর লক্ষ্যেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর রাজধানীসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে চাপ কিছুটা কমেছে এবং আগের তুলনায় অপেক্ষার সময়ও কমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর