বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

রাশিয়া না গেলে ইউক্রেনের শান্তি সম্মেলনে যোগ দেওয়া চীনের পক্ষে কঠিন

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন

চীন শুক্রবার বলেছে, রাশিয়া না গেলে আগামী মাসে ইউক্রেনে যুদ্ধের বিষয়ে পরিকল্পিত সম্মেলনে অংশ নেওয়া দেশটির পক্ষে ‘কঠিন’ হবে। চীন বলেছে যে তারা ইউক্রেনে সংঘাত প্রশ্নে নিরপেক্ষ নীতি অনুসরন করছে। তবে মস্কোর হামলার নিন্দা না করায় দেশটি সমালোচিতও  হয়েছে। খবর এএফপি’র।

জুন মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ওই শান্তি সম্মেলনে অংশগ্রহনকারীদের উপস্থিতি সংখ্যা বাড়ানোর চেষ্টা করার পাশাপাশি, যুদ্ধ শেষ করার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গির সপক্ষে  ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশা করছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনকে সম্মেলনটিতে অংশ নিতে অনুরোধ করেছেন। তবে,  বেইজিং

শুক্রবার জোর দিয়ে বলেছে, যেকোনো শীর্ষ সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের প্রয়োজন হবে। তবে ইউক্রেন বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বেইজিং বিশ্বাস করে যে সম্মেলনে ‘রাশিয়া ও ইউক্রেনের স্বীকৃতি, সব পক্ষের সমান অংশগ্রহণ এবং শান্তি পরিকল্পনার সবকিছুর সুষ্ঠু আলোচনা হওয়া উচিত। অন্যথায়, সম্মেলনের পক্ষে শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কঠিন। মাওনিং বলেন, চীনের প্রয়োজনীয়তা উপলব্ধি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সভার আয়োজন এখনও যথেষ্ট কম, যা চীনের উপ¯ি’িতকে কঠিন করে তুলেছে।

এদিকে রাশিয়া ছাড়া শান্তি সম্মেলনের ধারণাকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছে মস্কো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর