বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

রাশিয়া প্রয়োজনে কৃষ্ণসাগরে জাহাজ পরিদর্শন করবে

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

কৃষ্ণসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছে না এমনটা নিশ্চিত করতে রাশিয়া প্রয়োজনে সেগুলো পরিদর্শন করতে চায়। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন শুক্রবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন। খবর এএফপি’র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি সম্পর্কে ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, মস্কো কৃষ্ণসাগর হয়ে ইউক্রেন বন্দরে চলাচলকারী সকল জাহাজকে সামরিক মালবাহী জাহাজ হিসেবে বিবেচনা করবে। ‘এক্ষেত্রে যা বুঝানো হচ্ছে তা হলো আমাদের এটি অবশ্যই নিশ্চিত করতে হবে, আমাদের অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে কোন জাহাজে করে খারাপ কিছু বহন করা হচ্ছে কিনা।’

উপমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এর মানে এটি সত্য কি-না তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা।’

ভার্শিনিন এই পদ্ধতিটিকে ‘সম্পূর্ণ যৌক্তিক’ বলে অভিহিত করেন। বিশেষকরে বিভিন্ন হামলার ঘটনার পর।
তিনি বলেন, ‘এখন কোন সামুদ্রিক মানবিক করিডোর নেই। সেখানের বিভিন্ন জোনে ইতোমধ্যে সামরিক বিপদ বৃদ্ধি পেয়েছে।’

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে শস্য চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে রাশিয়া কৃষ্ণসাগর হয়ে ইউক্রেন বন্দর অভিমুখে যাওয়া সকল জাহাজকে সামরিক পণ্যবাহী জাহাজ হিসেবে বিবেচনা করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, যেসব দেশের পতাকার আওতায় এই ধরনের জাহাজ চলাচল করছে সেসব দেশ কিয়েভের পক্ষে ইউক্রেনীয় সংঘাতে জড়িত বলে বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর