বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৫:২১ অপরাহ্ন
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জানিয়েছেন, তিনি তার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ভিত্তিতে বিচার বিভাগের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। তবে, প্রয়োজন অনুযায়ী কিছু পরিমার্জন এবং পরিবর্তন আনা হবে। তিনি মামলার জট কমানো, বিচারক, আইনজীবী এবং ন্যায়বিচারের জন্য আগ্রহী ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল অফিস এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে এক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, তিনি বিচার বিভাগের সব দিক থেকে উন্নতি সাধনের জন্য একাধিক পদক্ষেপ নিতে চান এবং বিশেষ করে জেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি করার বিষয়ে।

তিনি আরও বলেন, ‘আমাদের সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হবে, যাতে মামলা জট কমিয়ে এবং সকল বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

এছাড়া তিনি বিচার বিভাগের সুষ্ঠু কার্যক্রম এবং ভবিষ্যতে দেশকে আরও সমৃদ্ধিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এর আগে, গত ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর