বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

লড়াই করেও পদক বঞ্চিত সেলিম

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন

হাংজুর বক্সিং রিংয়ের দিকে তাকিয়ে ছিল সমগ্র বাংলাদেশ। ১৯৮৬ সালের পর এশিয়াডে ব্যক্তিগত পদকের হাতছানি ছিল। শেষ পর্যন্ত জাপানি বক্সার হারদা সুদাই জয়ী হওয়ায় কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে সেলিম হোসেনকে। সেমিফাইনালে উঠতে না পারায় পদকও জেতা হয়নি।

সেলিম হারলেও বেশ ভালো লড়াই করেছেন। প্রতি রাউন্ডেই জাপানী বক্সারকে ডিফেন্সের পাশাপাশি আক্রমণ করেছেন। প্রথম দুই রাউন্ড জাপানী বক্সার এগিয়ে থাকায় জয়ের কাছাকাছি ছিলেন। তৃতীয় রাউন্ডে সেলিম বেশ কয়েকটি পাঞ্চ করেন। এতে কুপোকাতও হয়েছেন জাপানী বক্সার। এরপরও তিন রাউন্ড শেষে ৫-০ পয়েন্টে হেরেছেন সেলিম।

শক্তি, সামর্থ্যে পার্থক্য থাকলেও রিংয়ে সেলিম সেরাটাই দিয়েছেন। এবার এশিয়াডে বক্সিং নিয়ে বাংলাদেশ আশাবাদী ছিল। সেই আশার কেন্দ্রে ছিলেন নারী প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। সেই জিনাত দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও সেলিম কোয়ার্টারে উঠে চমক দিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানী বক্সারকে পরাজিত করতে পারলে সেমির পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর