শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অগ্নিকাণ্ডের শুরু থেকেই বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সব সংস্থা ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফ্লাইট চলাচল নিরাপদে পুনরায় শুরু করার ব্যবস্থা গ্রহণ করেছে।

আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্থায়ী এই বিঘ্নের সময় ধৈর্য ও সহযোগিতার জন্য যাত্রী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর