রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
সচিবালয়ে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

বিমান দুর্ঘটনার পর হতাহত শিক্ষার্থীদের তথ্য গোপন এবং পরীক্ষার সময়সূচি নিয়ে অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নেমেছে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তারা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে, পরে বিক্ষোভ নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়।
সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূল ফটক বন্ধ করে দেওয়া হলে, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সচিবালয় চত্বরে এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা দাবি জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। তাদের ভাষায়, এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে যে ধরনের দেরি ও অসংবেদনশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্ষমার অযোগ্য। গভীর রাতে পরীক্ষার স্থগিতাদেশ ঘোষণা করায় অনেক শিক্ষার্থী সকালে কেন্দ্রেও পৌঁছে গিয়েছিল।
সিটি কলেজের এক শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে গোপালগঞ্জের ঘটনায় সঙ্গে সঙ্গে পরীক্ষা স্থগিত করা হয়, সেখানে এত বড় দুর্ঘটনার পরও দীর্ঘ সময় কোনো ঘোষণা আসেনি। আমরা এমন দায়িত্বজ্ঞানহীন প্রশাসন চাই না।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মিরপুর বাংলা কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, প্রশ্নপত্রে ভুল, সিদ্ধান্তহীনতা এবং হতাহতের সঠিক তথ্য না জানানো সব মিলিয়ে শিক্ষা প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে শিক্ষার্থীরা।
আরেক শিক্ষার্থী বলেন, শুধু পদত্যাগ নয়, শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার চাই। একই বোর্ডে সবাইকে এক প্রশ্নে পরীক্ষা দিতে হবে, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া যাবে না।
অস্থিরতা ঠেকাতে সচিবালয়ের আশপাশে পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর