শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

শিক্ষা মানুষের সকল সুযোগের দুয়ার উন্মোচন করে : গৃহায়ন ও  গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। (ছবি : সংগৃহীত)

গৃহায়ন ও  গণপূর্তমন্ত্রী  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা মানুষের সকল সুযোগের দুয়ার উন্মোচন করে, মানুষের অন্তর বিকশিত করে ও প্রতিষ্ঠা লাভের ভিত্তি তৈরি করে।

তিনি আজ জেলার সদর উপজেলার চিনাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত শিশু মেলার উদ্বোধন ও শিশু মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোক্তাদির চৌধুরী বলেন, শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করেছেন। তিনি বিপুল সংখ্যক স্কুল কলেজ জাতীয়করণ ও এমপিও ভুক্ত করেছেন। নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি ব্যবস্থা চালু করেছেন। ইতোমধ্যে দেশ ও জাতি এসব সুদূরপ্রসারী উদ্যোগের সুফল পেতে শুরু করেছে।

তিনি বলেন, প্রত্যেকটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের

সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্বার কবি হিসেবে পরিচিত বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর