বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

শুক্রবারও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। সপ্তাহের অন্য ছয় দিনের মতো এদিনও মেট্রোরেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক সোমবার বলেন, ‘শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশকিছু কাজ করতে হবে। এ জন্য আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে। কবে থেকে নতুন সূচি চালু জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে জানানো হবে।’

মেট্রোরেল চালুর পর থেকে এতদিন শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন চলাচল করেছে। শুক্রবার চালু হলে সপ্তাহের সাত দিনই চলাচল করবে মেট্রোরেল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকাল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল।

তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।

২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। ওই বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর