সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট। আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন। হাইমচরের সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নত-সমৃদ্ধ হাইমচর গড়ে তুলতে আহবান করেন তিনি।’

বৃহস্পতিবার (২১মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদে ঢাকা ইউনির্ভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ) আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল কাদির, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসেল সরকার প্রমুখ।

ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট এসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) সভাপতি তৌহিদুজ্জামান তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ ও জায়েদ হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট এসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল শ্রাবণ, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সাবেক সভাপতি আবু রায়হান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ হাসানের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর