রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন

বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি। উপজেলাতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এক বিশেষ আয়োজনের দেখা মিলল শনিবার সকালে।

স্থানীয় উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় সাম্প্রতিক পাবলিক পরীক্ষায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীরা। উদ্যোগটি নেয় বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকা।

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে এদিন সম্মানিত করা হয়। এর মধ্যে এসএসসিতে ৪৩ জন এবং এইচএসসিতে ১৩ জন কৃতী শিক্ষার্থী ছিল। তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, শিক্ষা সামগ্রী, টি-শার্ট, পরিচয়পত্র ও স্মারক ক্রেস্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক ও লিরিক গ্রুপের চেয়ারম্যান সেলিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাকে সঠিকভাবে লালন করা গেলে তা দেশের অগ্রগতির শক্তিতে রূপ নেয়। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। আরও উপস্থিত ছিলেন সকিনা আক্তার, জহিরুল হক খোকন, ডা. আজাদ এবং এ. কে. ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তাগণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর জোর দেন, যাতে তাদের মেধা বিকাশের পথ আরও সুগম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর