বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রেষ্ঠ জীবনী

কাজী জাকিয়া সুলতানা ইতি
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ জীবনী

ভেবেছিলাম নিজের জীবনী লিখবো,
একটা নিষ্কলুষ ভালোবাসার শ্রেষ্ঠ জীবনী ।
সাদা পাতার উপর কলমের আঁচড় কেটে
একটা স্বচ্ছ প্রেমের ইতিহাস তুলে ধরবো,
যার প্রতিটি পাতায় পাতায় প্রতিটি বাক্যে-শব্দে
থাকবে ভালোবাসা আর ভালোবাসা
বয়ে যাবে ভালোবাসার খরস্রোতা নদী।

প্রতিটা পাতায় পাতায় বর্ণনা করবো
ভালোবাসার ব্যক্ত-অব্যক্ত প্রতিটা মূহুর্ত।
আমি লিখলাম বেশ কয়েকটা পৃষ্ঠা জুড়ে
বেশ কয়েকটা বছরের ভালোবসার গল্প
শুধুই লিখলাম, বেশ ভালোই চলছিলো।
মাঝপথে অবাধ্য শব্দরা কেন জানি
হারিয়ে যেতে লাগলো দৃষ্টির অন্তরালে।
জীবনে এসে গেলো ভালোবাসার ফুল কলিরা

ফুল কলিদের ফুলের দেশে নেচে গেয়ে
জীবন যখন বহতা নদীর মতো চলমান
ঠিক তখনি কাল বৈশাখী ঝরের তান্ডবে
সব এলোমেলো হয়ে আমি খেই হারালাম

দু’হাত ভরে এত হাতরালাম,
তবুও ধরা দিলো না কিছুতেই।
মাঝখানে কয়েকটা সাদা পাতা রেখেই
অবাধ্য শব্দ গুলোকে অনেক কষ্টে পোষ মানিয়ে
আমি আবারো সব গুছিয়ে শুরু করলাম।
নতুন করে লিখা শুরু করলাম একটা সুন্দর পরিনতি দেবো বলে,
একটা শ্রেষ্ঠ জীবনীর স্বাদ গ্রহণ করবো বলে।

কিন্তু একি!
হঠাৎ একটা ধূলো ঝড়ে বয়ে আসা
ক্ষুদ্র ধূলিকনা চোখে পড়তেই কয়েক ফোঁটা
নোনা জল গড়িয়ে কয়েকটা পাতা
ভিজিয়ে দিলো কিছু শব্দ মুছে
বাক্যগুলো এলোমেলো করে,
উপন্যাসের পটভুমি আবারো ঝাপসা করে দিলো।

তারপরও আমি হাল ছাড়িনি
একটা ভালোবাসার শ্রেষ্ঠ জীনী লিখবো বলে।
একটা সুন্দর পরিনতি দেবো বলে
আমি আবারও শব্দ-বর্ণের খেলায় মেতে উঠলাম
কিন্তু নিয়তি !

গল্প শেষ হতে না হতেই
জীবনীর শেষের পাতা গুলো খালি রেখে
শব্দ-বর্ণ গুলোকে নিষ্ঠুরভাবে বাক্সে বন্দী করে,
আবেগ অনুভূতি গুলোকে কঠোর হস্তে দমন করে
এক কোনায় অনাদরে ফেলে রাখতে বাধ্য হলাম।
আমার আর শ্রেষ্ঠ জীবনি হয়তো লেখা হবে না।
শ্রেষ্ঠ জীবনীর স্বপ্ন অধরাই রয়ে গেলো।

কালের আবর্তনে উপন্যাসের সাদা পাতা ধূসর হলো
এক অভিশপ্ত অগ্নিশিখা সব জ্বালিয়ে পুড়িয়ে
পুরো উপন্যাসটির অস্তিত্বই বিলীন করে দিলো।
সমাপ্তের আগেই উপন্যাসটি অভিশপ্ত হয়ে গেলো।
একটা ভালোবাসার শ্রেষ্ঠ উপন্যাস লেখার স্বপ্ন অধরাই রয়ে গেল,
আর আমার শ্রেষ্ঠ উপন্যাস স্বপ্ন হয়েই রইলো।

লেখক : কাজী জাকিয়া সুলতানা ইতি
কবি, সাহিত্যিক, আইনজ্ঞ ও সমাজসেবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর