বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:২০ অপরাহ্ন

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে ও জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে কোনো মন্ত্রী ও এমপি সরকারি প্লট গ্রহণ করবে না।কোনো মন্ত্রী ও এমপি ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না।কোনো মন্ত্রী ও এমপি নিজের হাতে টাকা চালাচালি করবে না। যদি কোনো এমপি বা মন্ত্রী নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না। দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না।

তিনি বলেন, চাঁদা আমরা নেব না। দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না। এমন বাংলাদেশই আমরা দেখতে চাই।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি আজ এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা। আমি তাদের মুক্তির জন্যই এখানে দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছি।আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি, এটাও আল্লাহর ইচ্ছা যে, তিনি আমাকে এখন কথা বলার সুযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণির মানুষের জন্য আমাদের এই লড়াই নয়।রাস্তার একজন পরিচ্ছন্নতাকর্মী, চা-বাগানের শ্রমিক, রক্ত পানি করে ঘাম ঝরানো আমার একজন রিকশাচালক ভাই, মাঠে-ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় সেই কৃষক বন্ধুদের জন্য আমি এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণির হয়ে এখানে কথা বলতে আসিনি।

জুলাই বিপ্লবের সময় শহীদ না হতে পেরে আফসোস করেন জামায়াত আমির। তিনি বলেন, আমি আজীবন মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করেছি।জেল-জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, ২৪ সালে জাতিকে মুক্তি দিয়ে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো কিন্তু আমি তাদের একজন হতে পারলাম না।

‘আপনারা আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে যে লড়াই হবে, সে লড়াইয়ে যেন আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর