বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

দুর্নীতির একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।

তিনি জানান, এর আগে গত ১৮ সেপ্টেম্বর আদালতে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত রেড নোটিশ জারির নির্দেশ দেন, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হবে।

২০১৮-২০২৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জাবেদ। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৪ সালের আগস্টে।

২০২৫ সালের ১৭ এপ্রিল ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।

এই দম্পতির বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে: ৩৪৩টি স্থাবর সম্পত্তি,  সংযুক্ত আরব আমিরাতে: ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে: ৯টি স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া, ২০২৪ সালের ৫ মার্চ আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাব (মোট স্থিতি: ৫ কোটি ২৬ লাখ টাকা), ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দেন।

তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় একই বছরের ৭ অক্টোবর।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতেই আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে রেড নোটিশ জারি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর