বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হত্যার পর রাতুলকে লবণ দিয়ে মাটি চাপা দেওয়া হয় : পুলিশ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন

পটুয়াখালীর আউলিয়াপুরে নিখোঁজ রাতুলের (১০) মরদেহ উদ্ধার ও এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছোট আউলিয়াপুরের মফেজ মাতুব্বরের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) ও জৈনকাঠী ইউনিয়নের এনছান হাওলাদারের ছেলে মো. হানিফ হাওলাদার (৪১)।

পুলিশ সুপার বলেন, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ছোট আউলিয়াপুরের বাসিন্দা ও ডেকোরেটর সাউন্ড ব্যবসায়ী মো. গোলাম রহমান লিটনের ছেলে রাতুলকে সাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার (রাতুল) পরিবারের সকলকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়াতে রাজি করায় আসামিরা। রাতুলও আসামিদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী তার পরিবারকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। পরে আসামিরা রাতুলের সহযোগিতায় তার বসতঘর ও বসতঘর সংলগ্ন ডেকোরেটরের দোকানে থাকা মালামাল চুরি করে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী নির্মূল করতে অপহরণের পর রাতুলকে হত্যা করে আসামিরা।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৫ সেপ্টেম্বর রাতব্যাপী পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী এলাকা হতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, শিশু রাতুলের মরদেহ গুমের উদ্দেশ্যে পাঁচ ফুট মাটির গভীরে মরদেহের গায়ে লবণ দিয়ে পলিথিনে মুড়িয়ে মাটি চাপা দিয়ে রাখেন। এছাড়া হানিফ হাওলাদারের রান্নাঘরের মাটির নিচ থেকে সাউন্ড সিস্টেমের বিভিন্ন সরঞ্জাম এবং বসতঘরের পেছনের ডোবা হতে অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ-সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর