শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কক্সবাজার কাঙ্খিত জৌলুস হারিয়েছে : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উপযুক্ত ব্যবস্থাপনার অভাব এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কক্সবাজার কাঙ্খিত জৌলুস হারিয়েছে।
তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারতো। পরিকল্পিত উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

আজ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মালটিপারপাস হলে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু পরিকল্পিত স্থাপনা ও অবকাঠামো নির্মাণ নয়, মেরিন রিসোর্স ও জীববৈচিত্র যেন বজায় থাকে মাস্টার প্ল্যানে তা নিশ্চিত করতে হবে। সমুদ্রের পানি দূষণরোধে স্থানীয় হোটেল, মোটেল ও রিসোর্টে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মন্ত্রী তার বক্তৃতায় পরিবেশ বান্ধব, আধুনিক ও পর্যটক বান্ধব কক্সবাজার গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দেন। তিনি মাস্টার প্ল্যানে পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, সমাজবিজ্ঞানী, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ও সিভিল সোসাইটিসহ বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  সাবেক সভাপতি এম এ লতিফ।

কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নূরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নবীরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর