শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে ইসি : রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৩:০৭ অপরাহ্ন

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। কারো অবহেলা থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কারোর কোন প্রকার অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সকল পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। পরিবেশ আরো উন্নত হবে। সবাইকে আইন সম্পর্কে সচেতন থাকতে হবে।”

শুক্রবার পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে  আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটারদের নির্বিঘেœ ভোট প্রয়োগের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের। আশা করি ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ।

এর আগে তিনি পাবনা শিল্পকলা একাডেমীতে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর