মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে : ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসী হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে ১২ দলীয় জোটের নেতারা।

তারা বলেন, গতকাল সারা দেশব্যাপী বিএনপি ও যুগপৎ আন্দোলনের সমমনা জোট এবং দলের পদযাত্রা কর্মসূচিতে যেভাবে বিনা উসকানিতে আওয়ামী লীগ ও পুলিশ লীগ হামলা চালিয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে। জনগণের প্রতিরোধের মুখে এই জালিম সরকার পদত্যাগে বাধ্য হবে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আজকে সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাদের কাঁচের ঘর তুরুপের তাসের মত ভেঙে যাবে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর কমলাপুর শেখ হাসিনা সরকারের পতদ্যাগের ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ১২ দলীয় জোটের পদযাত্রা এসব কথা বলেন বক্তরা। কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত ১২ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতারা বলেন, একদফা দাবি তথা এই বিনা ভোটের অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে ১২ দলীয় জোটের চলমান একদফা যুগপৎ আন্দোলন অব্যাহত থাকবে। আজকে বাংলাদেশের বিভিন্ন উপনির্বাচনে রাজনৈতিক দলবিহীন স্বতন্ত্র প্রার্থীদের ওপরেও যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে তাতে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

বাংলাদেশে আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেওয়া হবে না, রক্ত দিয়ে হলেও আওয়ামী-দুঃশাসনের অবসান ঘটানো হবে বলে উল্লেখ করেন ১২ দলীয় জোটের নেতারা। তারা বলেন, জনগণ এই দেশে আর কখনও ২০১৪ ও ২০১৮ সালের মতো জালিয়াতির নির্বাচন হতে দেবে না। আওয়ামী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বা ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে উন্মাদ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন ১২ দলীয় জোটের নেতারা। তারা আরও বলেন, জনগণ আওয়ামী সরকারের সব অপচেষ্টা ও অপপ্রয়াস নস্যাৎ করে দেবে। সরকারের দেড় দশকের দুঃশাসন ও লুটপাট রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংসের মুখে নিয়ে গেছে।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর