শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

আগামী ৪ দিনের মধ্যে চালের দাম কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

আগামী চারদিনের মধ্যে ধান-চালের দাম আগের যায়গায় ফিরিয়ে আনার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ধান-চালের বাজারমূল্যের উধর্বগতি রোধকল্পে খাদ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন মজুত আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুত ও কেনার তথ্য জানাতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মন্ত্রী বলেন, নির্বাচনে আগের দিন থেকে যেভাবে চালের দাম বেড়েছে। একই পরিস্থিতির মধ্য দিয়ে চালের দাম কমাতে হবে। এর ব্যাতিক্রম হলে ফুড গ্রেইনের লাইসেন্স চেক করা হবে।

দুই সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে। মোকামগুলোয় চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু-সব ধরনের চালের দামই বেড়েছে।

চাল ব্যবসায়ী ও চালকলের মালিকরা বলছেন, মিল মালিকদের এবার কৃষকের কাছ থেকে বাড়তি দামে ধান কিনতে হয়েছে। এতে তারা নতুন করে কিছুটা দাম বাড়িয়ে বাজারে চাল ছাড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর