শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন

আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে তৈরি হয়েছেন।

রোববার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী  এসব কথা বলেন। জেলা পুলিশ প্রশাসন এই সমাবেশের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।’

তিনি বলেন, ‘যেখানে আমরা বক্তৃতা করি, সেখানেই শেখ হাসিনার কথা শোনার জন্য মানুষের ঢল নামে। এটাই হলো শেখ হাসিনার জনপ্রিয়তা। তিনি যতগুলো প্রতিশ্রুতী দিয়েছেন, তার সবই পূরণ করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়েছেন বলেই তার সুফল আমরা পাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন আসলেই নড়েচড়ে বসে অনেকেই। কিভাবে দেশে অগ্নি সন্ত্রাস করবে, কিভাবে দেশ অচল করবে, অস্থির করবে তার পায়তারা করে। কিন্তু দেশের মানুষ খুব ভালো করে বুঝে গিয়েছে তারা এসব করে ধ্বংস করার জন্য, উন্নয়নের জন্য তারা নয়।’

মন্ত্রী বলেন, দেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চায়না। তারা আলোকিত বাংলাদেশ চায়। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ^াস করে। জনগণের ম্যান্ডেটে বিশ^াস করে। এজন্য জনগণকে নিয়ে আওয়ামী লীগের পথ চলা। আওয়ামী লীগের মূল শক্তিই জনগণ।

জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে সূধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক আরিফুজ্জামান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর