মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে সমতা ফেরালো স্বাগতিক ভারত। আজ বিশাখাপত্মমে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো ভারত। হায়দারাবাদে সিরিজের প্রথম টেস্ট ২৮ রানে জিতেছিলো ইংল্যান্ড।
ভারতের ছুঁড়ে দেওয়া ৩৯৯ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৬৭ রান করেছিলো ইংল্যান্ড। টেস্ট জিততে ম্যাচের বাকী দু’দিনে আরও ৩৩২ রান করতে হতো ইংল্যান্ডকে। ভারতের দরকার ছিলো ৯ উইকেট।
আজ চতুর্থ দিন প্রথম ব্যাটার হিসেবে ২৩ রান করা ইংল্যান্ডের রেহান আহমেদকে আউট করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। দলীয় ৯৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন ২৯ রান নিয়ে দিন শুরু করা ওপেনার জ্যাক ক্রলি এবং ওলি পোপ। এই জুটিতে দলের রান ১৩২এ পৌঁছাতেই বাঁধা হয়ে দাঁড়ান স্পিনার রবীচন্দ্রন অশি^ন। পোপকে ব্যক্তিগত ২৩ রানে বিদায় দেন অশি^ন।
এরপর ভারতীয় বোলারদের তোপে মিডল অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফিরলে দলীয় রান ২শতে পৌঁছানোর আগেই ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জো রুটকে ১৬ রানে অশি^ন, ৮টি চার ও ১টি ছক্কায় ৭৩ রান করা ক্রলিকে স্পিনার কুলদীপ যাদব এবং জনি বেয়ারস্টোকে ২৬ রানে আউট করেন পেসার জসপ্রিত বুমরাহ।
দলীয় ২২০ রানে অধিনায়ক বেন স্টোকসের রান আউটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারত। ১১ রান করেন স্টোকস।
অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক বেন ফোকস ও টম হার্টলি। দু’জনের হাফ-সেঞ্চুরির জুটিতে চিন্তায় পড়ে ভারত।
অবশেষে ভারতের চিন্তা দূর করেন বুমরাহ। ৩৬ রান করা ফোকসকে শিকার করে জুটি ভাঙেন বুমরাহ। শোয়েব বশিরকে শূণ্যতে মুকেশ কুমার আউট করার পর শেষ ব্যাটার হার্টলিকে ৩৬ রানে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন বুমরাহ। ২৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
ভারতের বুমরাহ-অশি^ন ৩টি করে এবং কুলদীপ-মুকেশ ও প্যাটেল ১টি করে উইকেট নেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ খেলায় ৩ জয়, ২ হার ও ১ ড্র’তে ৫২ দশমিক ৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো ভারত। ৭ ম্যাচে ৩টি করে জয়-হার ও ১টি ড্র’তে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে নেমে গেল ইংল্যান্ড। ১০ ম্যাচ খেলে ৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বাংলাদেশ।
রাজকোটে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর