বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ইউক্রেনে আরো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র হামলা হবে: পুতিন

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বলেছেন, আরো অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে নতুন ধরনের হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন করার প্রেক্ষাপটে পুতিন একথা বলেন।

ক্ষেপণাস্ত্র হামলা আশঙ্কায় ইউক্রেনের পার্লামেন্ট অধিবেশন হয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার পর উভয় দেশের নেতাদের পক্ষ থেকে পাল্টা-পাল্টি বিবৃতি আসছে।

কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র একদিন পর পুতিন বলেছেন, নতুন করে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা চালানো হবে।

পুতিন টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক প্রধানদের জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার ওপর নিরাপত্তা হুমকির পরিস্থিতির ধরন দেখে যুদ্ধের পরিস্থিতি বুঝে এসব পরীক্ষা চালিয়ে যাবো।’

তিনি আরো বলেছেন, রাশিয়া পরীক্ষামূলক অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেছেন, নতুন হুমকি মোকাবিলায় তিনি ইতোমধ্যে তার মিত্রদের কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য চেয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার রাশিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বার বার যুদ্ধে ‘শান্ত’ থাকার এবং ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর