বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলায় সৌদির কড়া প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ২:১৬ অপরাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে।

এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন (নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন) এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েল ইরানের যে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়, তার মধ্যে রয়েছে খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর, নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনা।

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, খোন্দাব স্থাপনায় হামলার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাইটটি এখনো নির্মাণাধীন এবং সেখানে পারমাণবিক পদার্থ না থাকায় তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

সৌদি পরমাণু নিয়ন্ত্রক সংস্থা তাদের বিবৃতিতে আরও বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতায় পড়ে। এসব স্থানে হামলা চালানো কেবল বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি বিধান নীতিমালার সরাসরি লঙ্ঘন।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক টানাপড়েনকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ইরান-ইসরায়েল সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছালে গোটা অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলো আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর