ইরান ক্ষেপণাস্ত্রের ভয়ে ভূগর্ভস্থ একটি পার্কিং লটে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি নাগরিকরা। ছবি : সংগৃহীত
ইরানের হামলায় গত ১৭ দিনে ৩ হাজার ৩৬৯ জন ইসরায়েলি আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত মোট ৩ হাজার ৩৬৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের এই তালিকার মধ্যে যেমন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন, তেমনি রয়েছেন দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪২ জন আহত হয়েছেন। ইরানের পাল্টা হামলা এবং লেবানন ও ইরাক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।