শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ইসলাম ও মুসলমানদের খেদমতে আ.লীগ সরকারের মতো এতো কাজ কোন সরকার করেনি : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ইসলাম ও মুসলমানদের খেদমতে আওয়ামী লীগ সরকারের মতো এতো কাজ কোন সরকার করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে ভূমিকা রাখার চেষ্টা করেছে।

শনিবার চট্টগ্রামের লোহাগাড়ায় বাইতুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ইসলাম ও মুসলিম  উম্মাহর খেদমতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্থপতি, তেমনি তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় এদেশে ইসলামের প্রচার-প্রসারেরও পথিকৃৎ। তাঁর শাসনামলে ইসলামের খেদমতে এদেশে অনেক যুগান্তকারী কার্যক্রম গৃহীত ও বাস্তবায়িত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পালনকালে এদেশে ইসলাম ও মুসলমানদের উন্নয়নে বাস্তবায়িত কার্যক্রমের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ইসলামের খেদমতের কথা চিন্তা করেন সেভাবে পূর্বে কোন রাষ্ট্রনায়ক চিন্তাও করেন নি। সারাদেশে নির্মাণধীন মডেল মসজিদগুলোর সুযোগ- সুবিধাসমূহ দেখলে বোঝা যায়, তিনি কতটা সুনিপুণভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন। এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইসলামের প্রতি শেখ হাসিনার খেদমতের অমরগাঁথা।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম- ১৫ আসনের জাতীয় সংসদ সদস্য এম এ মোতালেব, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হোসেন, অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুসহ বায়তুশ শরফের অসংখ্য অনুসারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর