বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সেবা ও যানজট নিরসনে পরিবহন সেক্টরের শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি হোটেলে বিভাগীয় শ্রমিক দলের জরুরি সাংগঠনিক সভায় তিনি এই আহ্বান জানান।

সমসাময়িক শ্রম পরিস্থিতি ও শ্রমিক সংগঠন গুলোর করণীয় নিয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল এই মতবিনিময় সভার আয়োজন করে।

শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড না করার আহ্বান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, আপনারা নিজে কোনো ধরনের অপকর্ম করবেন না, কাউকে অপকর্ম করতে দিবেন না।

শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে জানিয়ে তিনি বলেন, অবহেলিত শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

মতবিনিময় সভায় সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক স ম জামাল, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রীস মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা কমিটির সাধারণ মানুষ কুতুবউদ্দিন, রাঙামাটি জেলা কমিটির সভাপতি মমতাজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শিমুল বিশ্বাস বলেন, বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আর্জিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। দীর্ঘ লড়াই শেষে অবাধ-সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের সারথি হিসেবে শ্রমিক দলের নেতাকর্মীদের শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

শিমুল বিশ্বাস তার বক্তব্যে চট্টগ্রামের কৃতী সন্তান, সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর