শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৪:০৭ অপরাহ্ন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ ২০২৩ সালে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বিস্ময়। মন্ত্রী উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ারও আহ্বান জানান।

মোস্তাফা জব্বার বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে টেলিফোন ভবন মিলনায়তনে জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-টেলিটক শাখা আয়োজিত  আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে জাতিকে সুপ্রতিষ্ঠিত এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছেন।

তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার কর্মকর্তাদেরকে নিজ নিজ অবস্থানে থেকে ডিজিটাল যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’র টেলিটক শাখার সভাপতি রওনক আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, টেলিটক’র ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ড. মো. হাবিবুর রহমান এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার উপদেষ্টা প্রকৌশলী ফজলে রাব্বি বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর