বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

এক সপ্তাহে ঢাকার শেয়ারবাজার মূলধন হারিয়ে ১৪৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

দরপতনে বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে কমেছে মূলধন। এ সময় বাজার মূলধন হারিয়েছে ১৪৬ কোটি টাকা। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ শেয়ারবাজারে পতন হলো। এছাড়া লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও কমেছে।

বিদায়ী সপ্তাহজুড়ে উত্থান-পতন ছিল ঢাকার শেয়ারবাজারে। ৩ কার্যদিবসেই মূল্যসূচকের পতন হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক মাত্র ৪ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৯–এ।

এ সময় লেনদেনের গতিও কমেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩ হাজার ৫০৫ কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিল ৫ হাজার ৭৪৮ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার কোটি টাকার বেশি।

গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৪৬ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি টাকা। শেষ দিন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকায়।

বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ছিল খান ব্রাদার্স, দ্বিতীয় সামিট অ্যালায়েন্স পোর্ট এবং তৃতীয় অবস্থানে টেলিকম খাতের রবি।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম এনভয় টেক্সটাইল; প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। দ্বিতীয় শ্যামপুর সুগার মিলস, এবং তৃতীয় অবস্থানে ইউসিবি।

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৩৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৫ লাখ টাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর