বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

‘এখন আর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই’

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:১১ অপরাহ্ন
সংগৃহীত ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা মধ্যপ্রাচ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। তবে ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। এমন প্রস্তাব তাদের প্রয়োজনও নেই বলে জানিয়েছেন তারা।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বক্তব্যকে প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ বলে মনে করছেন তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ইরান কারও কথায় কান দিচ্ছে না। আমরা প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছি।

অপরদিকে সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, প্রায় ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে।

ট্রাম্পের বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই।

সূত্র: রয়টার্স ও বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর