বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কোনও পরাশক্তির কাছে মাথা নত করব না : নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫২ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কোনও পরাশক্তির কাছে মাথা নত করব না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের জিনজিরায় এক শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কীভাবে একটি সফল নির্বাচন করতে হয় আওয়ামী লীগ জানে। শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগামী নির্বাচনেও দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত নতুন করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সমাবেশের নামে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে দেশের জনগণ ও দেশের সম্পদের উপর আঘাত আনছে। এরা পুলিশের গাড়িতে হামলা চালায়। নির্বাচন আসলেই এরা নানা টালবাহানা শুরু করে। কারণ, তারা জানে তাদের জনসমর্থন নেই। জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত। এরা বিদেশি প্রভুদের কাছে নালিশ করে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বিনষ্ট করতে চায়।

তিনি বলেন, বিএনপি যতই অপচেষ্টা করুক দেশের জনগণ এদের ষড়যন্ত্রকে আর মেনে নেবে না। কাঁধে কাঁধ মিলিয়ে এদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় সজাগ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। এদের নেতা তারেক রহমানকে দেশের বিরুদ্ধে আর কোনও ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, কোষাধ্যক্ষ জসীম মাহমুদ, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর