বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন : মুখপাত্র

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন।
হোয়াইট হাউস বুধবার এ কথা বলেছে।
যুক্তরাষ্ট্রে একের পর এক বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধ নিয়ে  প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বিশেষ করে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চলমান বিক্ষোভ মিডিয়া ও রাজনীতিবিদদের দৃষ্টি কেড়েছে।
বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলী হামলার শিকার ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
কিন্তু ইসরায়েলপন্থী সমর্থকসহ অন্যরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে এতে এন্টি সেমেটিক নানা ঘটনা বেড়ে যাবে। এছাড়া ক্যাম্পাসগুলোতে ভীতিপ্রদর্শন ও ঘৃণামূলক বক্তব্যকে উৎসাহিত করছে বলেও তারা উল্লেখ করেন।
এ প্রেক্ষিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট ক্যাম্পাসে বাক স্বাধীনতা, বিতর্ক ও বৈষম্যহীনতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে। কিন্তু যখন আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্যের কথা বলি, যখন সহিংসতার কথা বলি তখন আমাদের এটাকে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত হামলায় এ  পর্যন্ত ৩৪ হাজার ২শ’রও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।
এ প্রেক্ষিতে বিশেষকরে তরুণ আমেরিকানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলম্বিয়া, ইয়েল, টেক্সাসসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর