বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

গাজা-লেবাননে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী ‘সামরিক আগ্রাসন’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন এমবিএস নামে পরিচিত বিন সালমান। আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ আয়োজনে গতকাল সোমবার এ সম্মেলন শুরু হয়।

বিন সালমান তার বক্তব্যে বলেন, ‘ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।’

সৌদি আরবের প্রভাবশালী এ নেতা আরও বলেন, নতুন করে আর কোনো আগ্রাসন চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানান।

ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরে আরব লিগের মহাসচিব আহমেদ আবৌল ঘেইত বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইসরায়েলি সহিংসতা দেখেও বিশ্ব চোখ বন্ধ করে বসে থাকতে পারে না।

সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। কিন্তু এ যুদ্ধ তার দেশকে ‘নজিরবিহীন’ সংকটের মুখোমুখি করেছে। দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর