বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস

ঘূর্ণিঝড় রেমাল : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন
‘ছাত্রলীগের মাহিম-সানজিদা নেতৃত্বাধীন’ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের অফিসিয়াল লোগো

আসন্ন অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘রেমাল’ প্রবণ এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে সংগঠনের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সভাপতি কাজী মামুনুর রহমান মাহিম এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান।

আজ রোববার সারাদেশের বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সকল নেতা-কর্মীর অবগতির জন্য বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে, সচেতনতামূলক প্রচারণা চালিয়ে, মাইকিং করে, শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করে, ক্ষতিগ্রস্থ মানুষের ঘরবাড়ি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমে সহযোগিতা প্রদান করে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর