বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক এন্দেল্লাহ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় জাবিসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমুর সঞ্চালনায়

সাংবাদিক সমিতির কার্যালয়ে নতুন উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক মো. ফরিদ আহমদ।

এ সময় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জল, বাসস’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল ওসমান, প্রথম আলোর সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল ইসলাম প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, সাংবাদিক সমিতির সাথে আমার কাজের সম্পর্ক খুব নিবিড়৷ প্রায় প্রতিদিনই সংবাদসূত্র হিসেবে সাংবাদিকদের সাথে আমার কথা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই তাদের সাথে আমার এভাবে প্রতিদিন যোগাযোগ হয়৷ বিশ্ববিদ্যালয়ের ভালো বা খারাপ সব বিষয়ে দেশের জনসাধারণের কাছে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে। আমরা চাই সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ভালো থাকুক, তিক্ততা আমাদের সম্পর্কে ভর না করুক। আমরা পরস্পরের সহযোগী৷

সদ্য দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠনে উপদেষ্টা হতে পেরে সম্মানিত বোধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন উপদেষ্টা হিসেবে সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য মহোদয়সহ সকলের সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে সচেষ্ট থাকবো।

বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. ফরিদ আহমদ, জাবি সাংবাদিক সমিতি আমার বরাবরই ভালো লাগার জায়গা৷ এখানে বিদায় বলতে আসলে তেমন কিছু নেই৷ আমি হয়তো উপদেষ্টা পদ থেকে বিদায় নিয়েছি, তবে সবসময় সাংবাদিকদের সাথে আমার যোগাযোগ হবে। যেকোনো প্রয়োজনে আমাকে তোমরা পাশে পাবে আশা করি তোমরা বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে সঠিকভাবে উপস্থাপন করবে।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ। তোমরা যা লিখবে সেটাই দেশের মানুষ দেখবে। তাই তোমাদের দায়িত্বটা অনেক বড়। তোমরা অবশ্যই সমালোচনা করবে তবে গঠনমূলক। তোমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দিলেই আমরা সংশোধন করতে পারব। তোমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে সেটাই আমার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর